
সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে প্রায় ১২ ঘণ্টায় চারটি অপমৃত্যু হয়েছে। তাদের মধ্যে সড়ক দুর্ঘটনা ও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা রয়েছে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) গভীর রাত থেকে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত জেলার শাহজাদপুর, কামারখন্দ, বেলকুচি ও সদর উপজেলায় এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার খোকশাবাড়ী গ্রামের আব্দুল আল মামুনের ছেলে ও পাঠশালা স্কুলের প্রথম শ্রেণির ছাত্র সিফাত রহমান (৭), কামারখন্দ উপজেলার কর্ণসূতি গ্রামের মৃত তোফজ্জল মণ্ডলের মেয়ে সালেহা (৫০), বেলকুচি সদর ইউনিয়নের মুলকান্দি দশখাদা গ্রামের মৃত আব্দুস ছালাম প্রামাণিকের ছেলে মনিরুল ইসলাম (২০) ও শাহজাদপুর পৌর সভার দ্বারিয়াপুর মহল্লার ইসহাক আলীর পালিত ছেলে সাদ্দাম হোসেন (২৮)।
কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী প্রধান জানান, অনেক দিন আগে স্বামী ছেড়ে চলে যাওয়ায় দীর্ঘদিন ধরে সাংসারিক নানা কারণে মানসিক অস্থিরতায় ভুগছিলেন সালেহা। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে বাড়ির পাশের গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.