শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ইসলামপুরে শিশু ও কিশোররা নিয়মিত টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করায় বাইসাইকেল প্রদান করা হয়েছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) আসরের নামাজের শেষে ইসলামপুর ইউনিয়নের পশ্চিম কুতুবপুর জামে মসজিদে ওই গ্রামের সন্তান ইতালি প্রবাসী ফারুক বেপারীর পক্ষ থেকে ৪ জনকে এ উপহার দেয়া হয়।
এ ছাড়া জামায়াতে নামাজ আদায় করার জন্য আরও ১৯ জন শিশু ও কিশোরদের নানা উপকরণ দেওয়া হয়েছে।
ইতালি প্রবাসী ফারুক বেপারী মুঠোফোনে বলেন, টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায়ের জন্য মূলত এই প্রতিযোগিতার আয়োজন। এখনকার তরুণ প্রজন্ম মোবাইলে নানা খেলায় আসক্ত না হয়। মাদক ও অন্যায় কাজের সঙ্গে জড়িয়ে বিপথগামী না হয়। তাই এই আয়োজন করা হয়েছে
ব্যতিক্রম এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাবুল বেপারী, নূর মোহাম্মদ মাদবর, শাহজাহান বেপারী, সুজন ঢালী, রুহুল আমিন বেপারী, আব্দুল হাই বেপারী, জাকির হোসেন, ওমর হোসেন, রাইসুল ইসলাম, ফারুক মাদবর, খবির উদ্দিন, আব্দুল জব্বার প্রমুখ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.