শেরপুরে মানবাধিকার কর্মী আবু সাঈদ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন।
মানবাধিকার সংস্থা “আমাদের আইন” ৪নং গাজীরখামার ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও মেধাবী শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন ।
৩১ই আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন নিহত আবু সাঈদের পরিবার।নিহত আবু সাঈদ ছিলেন শেরপুর জেলার মানবাধিকার সংস্থা “আমাদের আইন” ৪নং গাজীরখামার ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও মেধাবী শিক্ষার্থী।এসময় নিহতের পরিবার হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবি জানান সংবাদ সম্মেলনে। নিহতের ছোট বোন তানজিনা আক্তার নয়ন লিখিত বক্তব্যে বলেন, আবু সাঈদের সাথে শারমিন সুলতানা ডেইজি নামে এক মেডিকেল শিক্ষার্থীর প্রেম ছিল। ডেইজির পরিবার তাদের সম্পর্ককে মেনে নেয়নি। এরই জের ধরে গত ১১ জুন সন্ধ্যায় তার ভাই আবু সাঈদকে পূর্বপরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করে আতিক, জাকির, তারিকুলসহ বেশ কয়েকজন আসামি এবং ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা বলে পরিবারকে জানানো হয়। ডেইজির পরিবারের সহায়তায় আসামিরা এই হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় আদালতে ৭ জনকে স্বনামে ও অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হলেও আসামিরা প্রভাব খাটিয়ে হত্যার ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে। তিনি আবু সাঈদকে হত্যার ঘটনায় জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মানবাধিকার সংস্থা “আমাদের আইন” এর নেতৃবৃন্দ ও আবু সাঈদের পরিবারের সদস্যরা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.