প্রিন্ট এর তারিখঃ মে ১৭, ২০২৬, ৫:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৭, ২০২৩, ৬:০৮ অপরাহ্ণ
তানোরে ৫১তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠত

সৈয়দ মাহমুদ শাওন (রাজশাহী): রাজশাহী জেলার তানোরে ৫১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ১৭ই জানুয়ারি বিকেল ৪টার দিকে তানোর উপজেলা শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে ৫১ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দীকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জিল্লুর রহমান,পারিশো উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক রাম কমল সাহা,মুন্ডুমালা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামিল মার্ডি,তানোর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম সেলিম, তানোর বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক বকুল হোসেনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন সহকারি শিক্ষকগণ এবং ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.