প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৬, ১২:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২২, ৫:৫৯ পি.এম
শিশু সিয়ামকে বাঁচাতে প্রয়োজন ৬ লক্ষ টাকা

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধি: সিয়াম। বয়স মাত্র ৬ মাস। বাবার নাম রবিউল ইসলাম। পেশায় একজন রাজমিস্ত্রী। দাদার নাম আকবর আলী। বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কালীবাড়ীর পুর্বপাশে বাদিয়াটারী আবাসন এলাকায়।
শিশু সিয়াম জন্মগত ভাবে হার্ট ব্লক, অতিরিক্ত রক্তক্ষরন, কিউনি সমস্যাসহ নানা রোগে আক্রান্ত। ন্যাশনাল হার্ট ফাউন্ডোশন হাসপাতালের ডাক্তারদের পরামর্শ মতে, শিশু সিয়ামকে একটি অপারেশন মাধ্যমে সুস্থ করে তোলা সম্ভব। এ অপারেশনে সব মিলে প্রায় ৬ লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু রাজমিন্ত্রী রবিউল ইসলামের পক্ষে সেই টাকা সংগ্রহ করা সম্ভব নয়। ফলে দিনে দিনে তার শিশু সন্তান সিয়ামের অসুস্থতা বেড়ে যাচ্ছে।
ডাক্তারদের মতে, তার যদি অপারেশন করা না যায় তাহলে দিনে দিনে মৃত্যুর ঝুকি বেড়ে যাবে।
রাজমিন্ত্রী রবিউল ইসলাম তার ৬ মাসের শিশু সন্তান সিয়ামের জীবন বাঁচাতে সমাজের বিত্তবানদের সযোগিতা চেয়েছেন। রবিউলের সাথে যোগাযোগের ফোন নম্বর : ০১৭৫০১৭৭১৯৮।
টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম হোসেন জানান, সিয়ামের বাবা রবিউল একজন রাজমিস্ত্রী। তার পক্ষে ৬ লক্ষ টাকা সংগ্রহ করা সম্ভব নয়। আমরা সমাজের বিত্তবান মানুষজন যদি এগিয়ে আসি তাহলে একটি শিশু সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.