প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৫, ২০২৬, ১০:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২২, ৯:৫০ পি.এম
কেশবপুরের গৌরীঘোনা ইউনিয়নে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

রনি হোসেন, কেশবপুর (স্টাফ রিপোর্টার)- কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এক সম্প্রীতি সমাবেশ রবিবার সকালে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে।
গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও ইউপি সচিব মোখলেছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপ-সহকারী কৃষি অফিসার আবুল কাশেম, গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগনেতা সিদ্দিকুর রহমান, দীপু পাল, ইউপি সদস্য জিয়াউর রহমান, ইউপি সদস্য লাভলী বেগম, ইউপি সদস্য শরীফা বেগম প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.