প্রিন্ট এর তারিখঃ মে ১৭, ২০২৬, ৭:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০২২, ৫:৫৫ অপরাহ্ণ
বাঘারপাড়ায় অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

আজম খান, বাঘারপাড়া (যশোর): যশোরের বাঘারপাড়ায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বার্ষিক ক্রীড়া কর্মসূচী অ্যাথলেটিকস প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এদিন সকালে সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এ খেলায় অংশগ্রহণ করে। বিকেলে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার সৈয়দ জাকির হাসান, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলহাস উদ্দীন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এমদাদ হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ক্রীড়া শিক্ষক আব্দুল হাকিম, আবুল কালাম আজাদ, শামসুর রহমান ও শরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.