রাব্বি আহমেদ, বরগুনা প্রতিনিধিঃ বরগুনায় পৌঁছেছে এমভি বাংলার সমৃদ্ধি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মাদ হাদিসুর রহমানের মরদেহ।
সোমবার (১৪ মার্চ) রাত ৯টা ৪৫ মিনিটে হাদিসুরের মরদেহ বহনকারী ফ্রিজারভ্যানটি বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামে নিজের বাড়িতে পৌঁছায়। এসময় কান্নায় ভেঙে পড়েন তার পরিবারের সদস্য ও স্বজনরা।
হাদিসুরের ফুফাতো ভাই আশরাফুল ইসলাম লিটন বলেন, ‘মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০টায় চেয়ারম্যান বাড়ির মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।’
এর আগে, দুপুর ১২টা ৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় হাদিসুরের নিথর দেহ।
উল্লেখ্য, গত ২ মার্চ এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলার ঘটনা ঘটে। এতে বিস্ফোরণে মারা যান জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান।
কলমকথা / বিথী
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.