বরিশালে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৫০ মণ জাটকা জব্দ করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে খয়রাবাদ সেতুর ঢালে জাটকাবিরোধী এ অভিযান পরিচালনা করে নৌপুলিশ।
এ সময় বরিশালের দপদপিয়া খয়রাবাদ সেতুর ঢালে নলছিটি জিরো পয়েন্ট এলাকায় একাধিক যাত্রীবাহী পরিবহণে অভিযান চালিয়ে ৫০ মণ জাটকা জব্দ করা হয়।
বরিশাল সদর নৌ থানার ওসি হাসনাত জামান জানান, বরিশাল নৌপুলিশের জাটকাবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদে জানতে পেরে কুয়াকাটা-কলাপাড়া-মহিপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী পরিবহণে অভিযান চালানো হয়। এ সময় ৫০ মণ জাটকা জব্দ করা হয়।
পরে শনিবার বেলা ১১টায় বরিশাল পুলিশলাইনস মাঠে জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও অসহায়-দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.