
ইলিয়াস হাওলাদার, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ সহ মোট মোট ১৮টি প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সহকারি একান্ত সন্তান মো: আতিকুর রহমান রুবেল।
২২ সেপ্টেম্বর ক্রীড়া পরিদপ্তর থেকে বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী কাঠালিয়া তোফাজ্জেল হোসেন মানিক মিয়া সরকারি ডিগ্রী কলেজ, আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজ, কাঠালিয় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কচুয়া মাধ্যমিক বিদ্যালয়, শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয়, সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়, বলতলা দোগন মাধ্যমিক বিদ্যালয়, কচুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়, সহ মোট মোট ১৮টি প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন আতিকুর রহমান রুবেল
আতিকুর রহমান রুবেল বলেন, উপজেলার কিছু প্রতিষ্ঠানের জন্য ক্রীড়া সামগ্রী চেয়ে ২৭ জুলাই ২০২২ তারিখে ক্রীড়া পরিদপ্তরে আবেদন করেছিলাম। আজকে প্রতিষ্ঠানে পৌঁছে দিতে পেরেছি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.