আব্দুল কাইয়ুম,জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবিতে ছাত্রলীগের গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। বাংলাদেশ ছাত্রলীগ পাঁচবিবি উপজেলা ও পৌর শাখা ছাত্রলীগের আয়োজনে আজ বুধবার রেলষ্টেশন সংলগ্ন দলীয় কার্যালয়ে সকাল সাড়ে ১০ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তলন করা হয়।
উত্তোলনের পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিককৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবু সাঈদ আল মাহবুব চন্দন।
এ সময় উপস্থিত ছিলেন বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, উপজেলা ছাত্রলীগের সভাপতি আকরাম হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক পলাশ কুমার ঘোষ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান রাজু, ছাত্র নেতা মাহমুদুল হাসান সাগর, আপেল হোসেন, খোকন, জাবেদ প্রমূখ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.