
পর্নোগ্রাফি আইনে করা মামলায় অর্ণব পাল নামে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (চমেক) এক ইন্টার্ন চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ মার্চ) রাতে তাকে চমেক এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের পাঁচলাইশ থানার পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান।
তিনি বলেন, ঢাকার খিলক্ষেত থানায় অর্ণবের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে একটি মামলা হয়েছিল। সেই মামলায় চট্টগ্রাম মহানগর পুলিশের সহয়তায় তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের একটি দল। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের হোস্টেল থেকে গ্রেপ্তারের পর ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। এর বেশি বিস্তারিত জানাতে পারেননি তিনি।
অর্ণব পাল চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.