
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে: বিশ্বওলি হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর ৩৭তম মহান ২৬ আশ্বিন ওরশ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ফটিকছড়ি উপজেলা “ক” জোন এর আওতাধীন শাখাসমূহের অংশগ্রহণে দাওয়াতী কার্যক্রম, শাখা উদ্বুদ্ধকরণ এবং কার্যক্রম পরিদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর ২০২৫) সকাল ৯টায় ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের পেলাগাজীর মোড় থেকে এক বর্ণাঢ্য মোটর র্যালির উদ্বোধনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
র্যালিটি পাইন্দং ইউনিয়নের বিভিন্ন শাখা কমিটির নিজ নিজ দায়রা ও অফিস পরিদর্শন করে সংগঠনের কার্যক্রম পর্যালোচনা ও সদস্যদের উৎসাহিত করে।
উক্ত কর্মসূচির উদ্বোধন করেন সাংগঠনিক সমন্বয়কারী মোহাম্মদ আলমগীর আলম।
স্বাগত বক্তব্য প্রদান করেন মোটর র্যালির আহ্বায়ক মোহাম্মদ সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ ইমাম হোসেন।
সাংগঠনিক বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য, মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন সাংগঠনিক সমন্বয়কারী মাস্টার মোহাম্মদ দিদারুল আলম।
র্যালির রোডম্যাপ, পরিকল্পনা ও সার্বিক দিকনির্দেশনা দেন সাংগঠনিক সমন্বয়কারী মোহাম্মদ আলাউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন পাইন্দং ইউনিয়নের বিভিন্ন শাখা কমিটির দায়িত্বশীল ও সদস্যবৃন্দ, এর মধ্যে উল্লেখযোগ্য— ডলু নয়াবাজার শাখা, ডলু পাইন্দং শাখা, উত্তর পাইন্দং আমতল শাখা, ডলু বেড়াজালে ৯নং ওয়ার্ড শাখা, শ্বেতকুয়া শাখা, দক্ষিণ পাইন্দং শাখা, বৃন্দাবনহাট শাখা, মধ্যম পাইন্দং শাখা, পশ্চিম হাইদচকিয়া শাখা, বড় ছিলনিয়া পাইন্দং শাখা এবং সূর্যগীরি আশ্রম শাখা।
সমস্ত শাখা পরিদর্শন শেষে সূর্যগীরি আশ্রম শাখার আয়োজনে মিলাদ, মুনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.