
২০০১ সালে বিএনপির হামলায় নিহত শহীদ ইব্রাহীম, শহীদ ইয়াছিন মেম্বার ও শহীদ মোহাম্মদ আলীর স্বরণে মাটিরাঙ্গায় আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৭ সেপ্টেম্বর) দুপুরে মাটিরাঙ্গা পৌরসভা সংলগ্ন মাঠে উপজেলা যুবলীগের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন, আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য ও খাগড়াছড়ি জেলা আওয়ামীলীর সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা।
বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, সহ-সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র শামছুল হক।
মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সভাপতি রকিবুল হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান, পৌর আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশিদ ফরাজি,খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে.এম ইসমাইল।
এর আগে শহীদদের স্মরণে শোক র্যালী ও মাটিরাঙ্গা শহীদ ইব্রাহীম চত্বর উদ্বোধন করেন অতিথিরা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.