
মোঃ আলমগীর হোসেন, খাগড়াছড়ি: মাটিরাঙ্গায় ছাত্রলীগের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৮ এপ্রিল) সন্ধায় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা,পৌর ছাত্রলীগ ও সকল ইউনিটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি তসলিম উদ্দিন রুবেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তালেবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হিরণ জয় ত্রিপুরা, সাধারণ সম্পাদক সুবাস চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি রকিবুল হাসান, সাধারণ সম্পাদক জহির উদ্দিন খন্দকার, জেলা ছাত্রলীগের আহবায়ক অবিক মহন ত্রিপুরা, যুগ্ম আহবায়ক মনির হোসেন সহ সকল সহযোগী সংগঠন ও ছাত্রলীগের নেতৃবৃন্দ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.