
লক্ষ্মীপুর রায়পুর উপজেলাতে বিএনপির প্রচার সম্পাদক ও কেরোয়া ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক জহিরুল আলম বাচ্চুকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে জেলা আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নুসরাত জামান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
থানা পুলিশ জানিয়েছে, জনউপদ্রব সৃষ্টির অভিযোগে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে পৌরসভার তফাদার বাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসান জাহাঙ্গীর জানায়, গভীর রাতে রাস্তা থেকে জহিরুল আলমকে আটক করা হয়। পুশিশ আইনের ৩৪ ধারায় তাকে আটক করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়।
রায়পুর আমলি আদালতে জেনারেল রেকর্ড অফিসার (জিআরও) শরীফ উল্যা বলেন, আসামি জহিরুল আলমকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি ৪ সেপ্টেম্বর পর্যন্ত কারাগারে থাকবেন। ওইদিন আদালতে শুনানি হবে এবং তাকে হাজির করা হবে।
প্রসঙ্গত, বিএনপি নেতা বাচ্চুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এরমধ্যে কেরোয়া ইউনিয়ন যুবলীগের সদস্য মিরাজ পাটওয়ারী হত্যা মামলায় সবশেষ ২৪ আগস্ট বাচ্চুসহ ৩৭ আসামির সবাই বেকসুর খালাস পেয়েছেন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.