মোঃ শাহ্ জালাল নগরকান্দা প্রতিনিধি:ফরিদপুরের নগরকান্দা পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ এক আসামি পালিয়ে যাওয়ার ৮ ঘন্টা পরে আবার আটক করা হয়েছে । জানা যায় উপজেলার তালমা ইউনিয়নের সদর বেরা গ্রামের রুস্তম শেখের ছেলে তেরাপ শেখ (৩২) কে গাজা সহ গ্রেফতার করে নগরকান্দা থানা পুলিশ। ৩ অক্টোবর সোমবার বেলা ১ দিকে ফরিদপুর কোর্টে পাঠানোর সময় তালমা সদর বেরা গ্রামের নূর জামাল জুট মিলস নামক স্হান থেকে সিএনজি চালিত আটো গাড়ি থেকে লাফিয়ে হাতে হ্যান্ডকাপ পরা অবস্থায় আসামি তেরাপ শেখ পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার ৮ ঘন্টা পরে রাত ৯ টার দিকে পুলিশের হাতে আবার গ্রেফতার হয় মাদক ব্যবসায়ী তেরাপ শেখ । এবিষয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ হাবিল হোসেন বলেন তেরাপ শেখ একটি মাদক মামলার আসামি তাকে কোর্টে প্রেরণ করার সময় গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে যায়। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে রাত নটার দিকে সদর বেড়া গ্রামের একটি আম বাগান থেকে আসামী তেরাপ শেখ কে গ্রেফতার করে সকালে আদালতে পাঠানো হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.