
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবাহা ইউনিয়নের ধোপাপাড়া গুচ্ছগ্রামে প্রেম করে বিয়ের এক বছরের মাথায় স্বামীর সাথে ঝগড়া করে রুপসী নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে। মামলা নম্বর ৩০।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ধোপাপাড়া গুচ্ছগ্রামের বাসিন্দা বাবু শেখ (২৪) ও রুপসী (২০) এক বছর আগে প্রেম করে বিয়ে করে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে রুপাসী তার স্বামীর সাথে ঝগড়া করে সকাল ১০টার দিকে সোয়ার ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
লাশ উদ্ধারকারী কর্মকর্তা এসআই উত্তম কুমার বলেন, গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আগামিকাল বুধবার (১৪ সেপ্টেম্বর) লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.