জিল্লুর রহমান রাসেল,ফরিদপুরঃ-
ফরিদপুরে ক্ষেত থেকে সাব্বির বিশ্বাস (১৫) নামে এক অটো রিকশা চালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২ এপ্রিল শনিবার সকালে ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের উত্তর দয়ারামপুর এলাকার একটি ঘাস ক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাব্বির ওই এলাকার আলমগীর বিশ্বাসের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ব্যাটারি চালিত রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় সাব্বির। পরে রাতে বাড়িতে না ফেরায় পরিবার-পরিজন বিভিন্ন জায়গায় খোঁজ নিচ্ছিল। শনিবার সকালে একটি ক্ষেতে সাব্বিরের মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই চালকের রিকশাটি ছিনতাই করে তাকে হত্যা করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.