
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবাহা ইউনিয়নের হরিহরনগর গ্রামে ফিরোজা বেগম (৫০) নামের এক মানসিক ভারসাম্যহীন নারী ঈঁদুর মারা ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ফিরোজা বেগম ঘরে থাকা ঈঁদুর মারা ওষুধ খায়। পরিবারের লোকজন বুজতে পেরে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, ফিরোজা বেগম দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে।
লাশ উদ্ধারকারী কর্মকর্তা এসআই আব্দুর রহমান বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.