প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৫, ২০২৬, ৮:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২২, ৭:২৮ পি.এম
বোয়ালমারীতে মাদক, ওয়ারেন্টভূক্ত আসামিসহ গ্রেফতার ৮

থানা সূত্রে জানা যায়, গত রোববার রাতে ডহরনগর তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে মালিখালী গ্রাম থেকে ৪০ গ্রাম গাঁজাসহ সেলিম শেখ নামের একজনকে গ্রেফতার করেন। সেলিম শেখ মালিখালী গ্রামের চাঁন শেখের ছেলে। এ ঘটনায় এসআই মনিরুল ইসলাম বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেন। মামলা নম্বর ৩। একই রাতে পুলিশ অভিযান চালিয়ে চরঘোষপুর গ্রামের ওয়ারেন্টভুক্ত আসামি আবু জালালকে গ্রেফতার করেন। ফৌজদারি কার্যবিধি ৫১ ধারার অপরাধে কাটাগড় গ্রামের ফরিদ মোল্যা, সহস্রাইল গ্রামের সৈয়দ রতন আলী, রামদেবনগর গ্রামের কামরুল শেখ, ধোপাপাড়া গ্রামের লাইজুর শেখ, জালিয়াডাঙ্গা গ্রামের লুৎফর রহমান, ধোপাপাড়া গ্রামের আমিন শেখকে গ্রেফতার করা হয়।
এসআই মামুন অর রশিদ বলেন, মাদক, ওয়ারেন্টভুক্ত, ফৌজদারি কার্যবিধি ৫১ ধারার অপরাধে মোট ৮জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের সোমবার ফরিদপুর আদালতে প্রেরন করা হয়েছে।
তৈয়বুর রহমান কিশোর
প্রতিনিধি
বোয়ালমারী, ফরিদপুর
তাং ৭.২.২২
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.