
হৃদয় শীল, মধুখালী: ফরিদপুরের মধুখালী উপজেলায় চালকের গলা কেটে হত্যা করে ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। নিহত ভ্যানচালক নয়ন সর্দার (২০) উপজেলার রায়পুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের লুৎফর শেখের ছেলে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নয়নের মরদেহ উপজেলার রায়পুর ইউনিয়নের বকশীপুরের সাতগাভিয়া রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায় , নয়ন সর্দার বুধবার বিকেল ৪ টার বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হন। তারপর আর বাড়িতে ফেরেননি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা তার মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে রায়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাকির হোসেন মিয়া বলেন, ছেলেটি আমার পরিচিত। খুব মিশুক ছিল। বুধবার বিকেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। বৃহস্পতিবার সকালে বকশীপুর সাতগাভিয়া রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে লোকজন খবর দেয়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, যেকোনো সময় তাকে হত্যার পর ভ্যান ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। মামলা প্রক্রিয়াধীন প্রক্রিয়াধীন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.