প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৫:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২২, ৬:৫০ পি.এম
মধুখালীতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভূমি অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত

হৃদয় শীল ,মধুখালী (ফরিদপুর)প্রতিনিধিঃ পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে বাঙালির মহান স্বানতা অর্জন । মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দেশব্যাপি জাতীয় পতাকা যথাযথ ভাবে উত্তোলন করে এবং বিভিন্ন কর্মসূচি গ্রহন করে স্বধীনতা দিবস উদযাপন করা হয় । তারাই ধারাবাহিকতায় ফরিদপুরের মধুখালীতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে উপজেলার রায়পুর ইউনিয়ন ভুমি অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উঠান হয়েছে।
২৬ মার্চ শনিবার দুপুর ১২টায় সরোজমিনে দেখা যায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে উপজেলার রায়পুর ভুমি অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত করে তোলা হয়েছে । ভুমি অফিসের প্রধান ফটোকে এবং মুল ভবনে তালা বন্ধ ছিল।
আসলে কেন এমনটি করা হয়েছে ? ভুল না জেনে বুঝে পাকি প্রেম থেকে এমনটি করা হয়েছে? এমনটি জিজ্ঞাসা সুধি মহলে ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর কাছে তাঁর মোবাইলে জানতে চাইলে তিনি জানান বিষয়টি আমার জানা নাই। আমি বলে দিচ্ছি জাতীয় পতাকা ঠিক করে তুলতে ।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.