
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) এমপি`র নির্দেশনায় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার অনুপ্রেরণা ধারাবাহিক ভাবে ঈদ সামগ্রি বিতরণ করে যাচ্ছেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনছর আলী।
তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে উপজেলার মধুখালি, পিতলগঞ্জ ও জাঙ্গীর এলাকায় ৬ শত অসহায়,হত দরিদ্র পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি, থ্রি পিছ, সেমাই, চিনি বিতরণ করেন তিনি।এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহন মিয়া, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জিন্নাহ জাহান জিছান, আওয়ামিলীগ নেতা নবি হোসেন, মুরাদ হাছান, যুবলীগ নেতা শরাফত আলী, মামুন প্রমুখ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.