
রাজবাড়ীতে গলায় মাংসের হাড় আটকে আলিফ (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে। স্থানীয় মোহন মিশন স্কুলের ছাত্র ছিল সে।
রাজবাড়ী শহরের বিনোদপুর কলেজপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে আলিফ।
নিহতের পারিবারিক সূত্র জানায়, ঈদ উপলক্ষে পরিবারের সঙ্গে ঈদ করতে পাংশা যায় আলিফ। সেখানে মাংস খাওয়ার সময় গলায় একটি হাড় আটকে যায়। মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গলা থেকে হাড়টি খুলে বাড়ি আনা হয়।
বাড়ির আনার পর আবার অসুস্থ হয়ে পড়ে সে। দ্বিতীয় দফায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রাজবাড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তুহিন মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ দাফনের জন্য পরিবারেরর সদস্যরা গ্রামের বাড়ি কালুখালীর মদাপুরে নিয়ে গেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.