
বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইলে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম লেবুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সংগ্রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া, বীরমুক্তিযোদ্ধা শামছুল আলম মনি, সাগরদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেকমত সিকদার প্রমুখ এসময় আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, জাতীয় শ্রমিকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.