এন এম রায়হান, নিজস্ব প্রতিবেদকঃ
আজ সোমবার সারাদিন অভয়নগর ব্লাড ডোনার ক্লাবের পক্ষ মাস্ক ও করোনার সচেতনতার লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। দীর্ঘ ১৭ মাস পর স্কুল কলেজ খোলার পর ছাত্র ছাত্রীরা আনন্দিত ও উচ্ছসিত। করোনায় যেন আবার আমাদের মৃত্যুর মিছিলে শামিল হতে না হয় সেই জন্য অভয়নগর ব্লাড ডোনার ক্লাব ( Abhaynagar Blood Doner Club) এর উদ্যোগে নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে মাস্ক বিতরণ সহ করোনার সচেতনতার জন্য ছাত্র ছাত্রীর মাঝে লিফলেট বিতরন করা হয় এবং অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্স এর সার্বিক তত্বাবধানে ডেঙ্গু নিরামায় করার লক্ষ্য সচেতনতা সহ ছাত্র ছাত্রীর মাঝে লিফলেট বিতরন করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.