জাহাঙ্গীর আলম,টাঙ্গাইলঃ শোকাবহ আগস্টের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
টাঙ্গাইল পৌরউদ্যানে নেতা-কর্মীরা প্রজ্জলিত মোমবাতি হাতে জড়ো হন। পরে শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন, শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শিশির দাস, নিশিথ খান, মামুন, এরশাদ আলী, শহর স্বেচ্ছাসেবক লীগের সদস্য পূর্ণ সরকার অনুভব কুমার, সজীব দাস, নাসির খান প্রমুখ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.