চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় নালায় পড়ে নিখোঁজ কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ৩টার দিকে ঘটনাস্থলের কাছে নালার অবর্জনার স্তূপে আটকে থাকাবস্থায় লাশটি পাওয়া যায়।
ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক শামীম আহসান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। মারা যাওয়া ওই কলেজছাত্রীর নাম সেহেরীন মাহবুব সাদিয়া। সোমবার রাতে শেখ মুজিব সড়কসংলগ্ন নবী টাওয়ারের পাশে ফুটপাত ধরে হেঁটে যাওয়ার সময় তিনি নালায় পড়ে যান।
এর আগে ভারি বৃষ্টিতে বন্দরনগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হলে ২৫ আগস্ট সকালে মুরাদপুর এলাকায় খালে পড়ে তলিয়ে যান সালেহ আহমদ নামে এক সবজি ব্যবসায়ী। চলতি বছরের ৩০ জুন নগরীর ষোলশহর চশমা হিল এলাকাতেও এমন দুর্ঘটনা ঘটে। সেখানে একটি অটোরিকশা খালে পড়ে গেলে মারা যান চালক সুলতান (৩৫) ও যাত্রী খাদিজা বেগম (৬৫)।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.