প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৫:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২১, ২০২১, ১১:৫৮ এ.এম
আদ্রা ইউনিয়ন যুবলীগের হেরোইন সহ গ্রেরফতা সমালোচিত নেতা বহিষ্কার

মোঃ ছামিউল ইসলাম জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলার মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়ন যুবলীগের সমালোচিত উপ- প্রচার সম্পাদক ১৯ আগস্ট মধ্যরাতে মেলান্দহ থানা পুলিশের হাতে হেরোইন সহ গ্রেফতার হওয়ার খবর কলম কথা ও প্রতিবাদী সোনারগাাঁও সহ বিভিন্ন মিডিয়ায় প্রকাশের পর ২০ আগস্ট শুক্রবার ইউনিয়ন যুবলীগের জরুরী সিদ্ধান্ত মোতাবেক আদ্রা ইউনিয়ন যুবলীগের উপ প্রচার সম্পাদক পদ হতে সাময়িক ভাবে বহিষ্কার করা হয়েছে।
তারই সাথে তাকে কেন স্থায়ী ভাবে বহিষ্কার করা হবে না তার যথাযথ ১৫ দিনের মধ্য কারণ দশার্নোর কথা বলে ২০/৮/২১ তারিখে আদ্রা ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম মুক্তা ও সাধারণ সম্পাদক মো: রাকিব হোসেনের স্বাক্ষরিত এক পত্রে একথা জানানো হয়। এই বহিষ্কারের ফলে ১০ দিনের ব্যবধানে আদ্রা ইউনিয়ন যুবলীগের দুই জন নেতা বহিষ্কার হলো।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.