নারায়ণগঞ্জের রূপগঞ্জে অসহায় , দরিদ্র ও শীতার্তদের জন্য আওয়ামীলীগ নেতা আনছর আলী যা করে যাচ্ছেন সাধারণ মানুষ তা সারাজীবন মনে রাখবেন বলে মন্তব্য করেছেন তারাবো পৌর মেয়র হাসিনা গাজী। ১১ ই ডিসেম্বর শনিবার বিকেলে রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনছর আলীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তারাবো পৌর মেয়র হাসিনা গাজী। এসময় তিনি আরো বলেন বঙ্গবন্ধু চেয়েছিল এদেশের অসহায় মানুষ গুলো মুখে হাশি ফুটিয়ে তোলার জন্য ।
আর বঙ্গবন্ধু সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তাঁরই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনছর আলী বলেন মাননীয় বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক এমপি মহোদয়ের নির্দেশনায় শীতার্তদের জন্য এ শীতবস্ত্র বিতরণ ধারাবাহিক ভাবে চলতে থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ উপজেলা মহিলালীগের সাধারণ সম্পাদক শিলা রানী পাল,রূপগঞ্জ উপজেলা যুবমহিলালীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য সেলিনা আক্তার রিতা, রূপগঞ্জ ইউনিয়ন যুবমহিলালীগের সভাপতি ও ইউপি সদস্য জিন্নাত জাছান জিছান,
রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহন মিয়া, রূপগঞ্জ ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি শাহ মোহাম্মদ জিলানী ভান্ডারী,আওয়ামিলীগ নেতা নবী হোসেন, মুরাদ হাছান, যুবলীগ নেতা জয়নাল আবেদীন, আবু তাহের,মামুন মিয়া,ছাত্রলীগ নেতা মেহেদী হাছান খান প্রমুখ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.