মোঃ আবু সিদ্দিক আনোয়ারা (চট্টগ্রাম) শনিবার (১৮ ডিসেম্বর) ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি)। এই তফসিলের তালিকায় রয়েছে জুঁইদন্ডী ইউনিয়ন।
এদিকে নির্বাচন থেকে বঞ্চিত হওয়ার দীর্ঘ পাঁচ বছর পরে জুঁইদন্ডী ইউনিয়ন, নির্বাচনের তালিকায় থাকায় ইউনিয়নের নেতাকর্মী ও মানুষের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।
জানা যায়, ২০১৬ সালে সীমানা বিরোধ নিষ্পত্তির জন্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন সাবেক চেয়ারম্যান মোরশেদুর রহমান খোকা। সেসময় উচ্চ আদালতের নির্দেশে নির্বাচন স্থগিত করেন নির্বাচন কমিশন।
পরে স্থানীয় আওয়ামীলীগ নেতা মাস্টার মো. ইদ্রিস মামলাটির বিরুদ্ধে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে উচ্চ আদালেতে লড়াই করেন। দীর্ঘ ৫ বছর মামলার প্রক্রিয়া শেষে গত ৯ নভেম্বর চূড়ান্তভাবে মামলাটি খারিজ করে নতুন তফসিলে নির্বাচনের রায় ঘোষণা করেন উচ্চ আদালত।
এরপর ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনের তফসিলের তালিকায় জুঁইদন্ডী ইউনিয়নের নাম এসেছে। আগামী ৩১ জানুয়ারি জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘোষণার পরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। এদিকে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরাও নির্বাচনের মানসিক প্রস্তুতি গ্রহণ করছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২০২২ সালের ৩ জানুয়ারি, প্রত্যাহারের শেষ তারিখ ১৩ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি ও ভোট গ্রহণ ৩১ জানুয়ারি। এদিকে আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে আনোয়ারা উপজেলার দশ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.