প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৬, ৯:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২১, ১০:০১ পি.এম
আমতলীতে বরিশাল রেঞ্জ ডিআইজি’র পূজা মন্ডপ পরিদর্শন

সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দূর্গাপূজা উপলক্ষে বরগুনার আমতলী পৌর শহরের পূজা মন্ডপগুলো পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান। আজ রাত নয়টায় আমতলী পৌর শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী দূর্গা মন্দির, শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও বন্দে শ্রী বিষ্ণু পরমাপদ মন্দির পরিদর্শন করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন বরগুনা জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এম এ কাদের মিয়া, আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ আলম হাওলাদার,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা, আমতলী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা,শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত পূজা কমিটির সভাপতি শ্যামল কৃষ্ণ কর্মকার,বন্দে শ্রী বিষ্ণু পরমাপদ মন্দিরের সভাপতি শ্রী স্বপন কুমার সরকারসহ সরকারী- বেসরকারী কর্মকর্তা,আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও হিন্দু ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।
ডিআইজি এস এম আক্তারুজ্জামান মহামারি করোনায় পূজায় আগত দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে মন্ডপগুলোতে পূজা অর্চনা করার জন্য অনুরোধ করেন। উল্লেখ্য, এ বছর আমতলী পৌরসভাসহ উপজেলার ৭টি ইউনিয়নের ১৩টি পূজামন্ডপে শারদীয় দূর্গাউৎসব উদযাপিত হচ্ছে ।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.