প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৬:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০২১, ৬:২৪ পি.এম
আমতলীতে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

তাসনুবা ইসলাম মীম,আমতলী (বরগুনা) প্রতিনিধি: আমতলীতে ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গণে প্রাণ ফেরাতে যুবসমাজ ও তরুণ প্রজন্মকে খেলার মাঠে ফিরিয়ে আনতে দীর্ঘদিন পর বরগুনার আমতলীতে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। আমতলী সরকারি একে হাই স্কুল মাঠে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। ''মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে" পৌর মেয়রের পৃষ্ঠপোষকতা।
আজ শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে উদ্বোধনী খেলায় আমতলী পৌরসভা ও আরপাঙ্গাসিয়া ইউ.পি অংশগ্রহণের মাধ্যমে খেলা উদ্বোধন করা হয়।আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউ.পি, আঠারগাছিয়া ইউ.পি, গুলিশাখালী ইউ.পি, কুকুয়া ইউপি, আমতলী ইউনিয়ন ইউ.পি, চাওড়া ইউ.পি, হলদিয়া ইউ.পি ও আমতলী পৌরসভা এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। আমতলী উপজেলার পৌর মেয়র মতিউর রহমান সভাপতিত্বে টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার একে এম আবদুল্লাহ বিন রশিদ এছাড়াও বক্তব্য রাখেন মেয়র কাপ টুর্নামেন্টের বিশেষ অতিথিবৃন্দ ।
আমতলী উপজেলার পৌর মেয়র মতিউর রহমান বলেন, মাদকমুক্ত যুবসমাজ গড়তে ক্রীড়া ও সাংস্কৃতিক এর বিকল্প নেই তাই যুবকদের নিয়ে এই মেয়র কাপ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.