ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এক দিন বন্ধ থাকার পর আবারো দিনাজপুরের হিলি স্থলবন্দরে দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
বুধবার ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস ছিল। দিনটি উপলক্ষে গতকাল (বুধবার) ভারতে সরকারি ছুটি ছিল। এ জন্য দুই দেশের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানির কার্যক্রম বন্ধ রেখেছিলেন। একদিন বন্ধের পর বৃহস্পতিবার সকাল থেকে আবারও এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
কলমকথা/ সাথী
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.