প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৬, ৩:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১১, ২০২১, ৩:৪৩ পি.এম
আ’লীগের নিবেদিত প্রাণ নৌকার মনোনয়ন প্রত্যাশি সোলাইমান মোল্যা

তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বদী ইউনিয়নে আ'লীগের নিবেজিত প্রাণ মো. সোলাইমান মোল্যা নৌকার মনোনয়ন প্রত্যাশি। সোলাইমান মোল্যা গত ২৩ বছর ধরে ইউনিয়ন আ'লীগের যুব ও ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। তিনি বর্তমানে পরমেশ্বদী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
সোলাইমান মোল্যা ১৬ বছর ধরে ইউপি সদস্য নির্বাচিত হয়ে জনসাধারনের সেবা করে আসছে। ইউনিয়নের একাধিক ভোটার বলেন, সোলাইমান মোল্যা আ'লীগের একজন সত্যিকারের সৈনিক। তিনি ইউনিয়নের সাধারন মানুষের পাশে থেকে সব সময় উন্নয়নের কাজ করে আসছেন। বিপদ গামী মানুষের পাশে দাড়িয়ে তাদের সাহায্য সহযোগিতা করেন। আ'লীগ থেকে যদি নৌকা প্রতিক পায় তা হলে অনেক ভোট পেয়ে বিজয়ী হবেন।
সোলাইমান মোল্যার মত মানুষ ইউনিয়নে আর হবে না।
মো. সোলাইমান মোল্যা বলেন, আমি সারা জীবন আ'লীগের রাজনীতি করে আসছি। সারা জীবন ইউনিয়নের সাধারন মানুষের সেবা করে আসছি। আমি চেয়ারম্যান নির্বাচিত হয়ে সারা জীবন জনগণের খেতমত করে যেতে চাই। আশা করি দল আমাকে মনোনয়ন দিয়ে মূল্যায়ন করবে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.