বাপ্পী সরকার, নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার আশাশুনি প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে চাম্পাফুল ইউনিয়ন পরিষদের টানা তিন বার নবনির্বাচিত চেয়ারম্যান মোজাম্মেল হককে সংবর্ধনা প্রদান করা হয়েছে ।
শনিবার (৪ডিসেম্বর) বিকাল ৫টার সময় প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্যবৃন্দ চাম্পাফুল ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে চাম্পাফুল ইউনিয়ন থেকে স্থানীয় সরকার নির্বাচনে বার বার নির্বাচিত চেয়ারম্যান মোজাম্মেল হককে ফুলেল শুভেচ্ছা জানান। পরে পরিবারের পক্ষ থেকে একটি ক্রেস্ট প্রদান করেন চেয়ারম্যান মোজাম্মেল হককে।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ হুমায়ুন কবির, প্রধান শিক্ষক মোঃ তরিকুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ মুরাদ আহমেদ, সহকারী শিক্ষক শাহিনুজ্জামান, সহকারী শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক পার্থ প্রতীম সরকার, সহকারী শিক্ষক মোঃ হাবিবুল্লাহ ও সহকারী শিক্ষক মোঃ আব্দুল মান্নান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.