চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরৈয়া ৮নং ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট শুরুর আগের রাতে আজিজুল হক বাবুল নামে এক সদস্য প্রার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
সদস্য প্রার্থী আজিজুল হক বাবুল আনোয়ারা উপজেলার ৪নং বটতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ছিলেন। আনোয়ারা উপজেলায় বটতলী ইউনিয়নের পূর্ব বরিয়া গ্রাম ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সিরাজুল হক বাবুল তালা মার্কা পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
উপজেলা নির্বাচনী কর্মকর্তা সাইয়েদ মো. আনোয়ার খালেদ বলেন, আজিজুল হক বাবুল তালা মার্কার সদস্য প্রার্থী ছিলেন। ভোট শুরু আগের রাতেই নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.