ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শিপন মিয়া(১৬) নামের এক বুদ্ধি প্রতিবন্ধী ছেঁড়া শাড়ির পাড় গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। সে উপজেলার মাইজবাগ ইউনিয়নের বৈরাটি গ্রামের মৃত তালতু মিয়া ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টায় গলায় ফাঁস দিয়ে আত্তহত্যা করে। পরিবারের সদস্যরা তাকে এই অবস্থায় দেখতে পেয়ে দ্রুত পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.