ঈশ্বরগঞ্জে বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে তিনদিনব্যাপি ভ্রাম্যমাণ বই মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে স্থানীয় চরনিখলা উচ্চ বিদ্যালয় মাঠে এ ভ্রাম্যমাণ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন এবং স্থানীয় কবি সাহিত্যিকগণ।
বই কিনুন, বই পড়ুন, আলোকিত হোন বিশ্বসাহিত্য কেন্দ্রের এ শ্লোগানে মেলা ৩ জানুয়ারি বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.