প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ৯:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২১, ১১:৩৪ পূর্বাহ্ণ
উপজেলা পরিষদ গঠনের ৩৯ বছর পরে খানসামায় প্রথম নারী ইউএনও

মোঃ জসিম উদ্দিন; খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদ গঠনের ৩৯ বছর পরে এই প্রথমবারের মতো নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দায়িত্ব পেলেন রাশিদা আক্তার। গত বৃহস্পতিবার ২৮ অক্টোবর রংপুর বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব মিঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এটি জানা গেছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,
৩ নভেম্বর বিদায়ী ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলামের কাছে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। জানা যায়, ৩১তম বিসিএসে প্রশাসন ক্যাডারে চাকরিতে যোগদান করা রাশিদা আক্তার এর আগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে বিএসটিআই অফিসে কর্মরত ছিলেন এবং তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলায়।
নবাগত উপজেলা নির্বাহি কর্মকর্তা(ইউএনও) রাশিদা আক্তার বলেন, খানসামা উপজেলায় প্রথম নারী ইউএনও হিসেবে যোগদান করতে পেরে আমি খুবই আনন্দিত। সবার সহযোগিতা নিয়ে আমার উপর অর্পিত দায়িত্ব পালনের সর্বদা সচেষ্ট থাকবো। উল্লেখ যে,
খানসামা উপজেলা পরিষদ গঠনের ৩৯ বছর হলেও এই উপজেলায় কোন নারী'কে ইউএনও দায়িত্ব দেওয়া হয়নি। উপজেলার প্রথম নারী ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রাশিদা আক্তার।খানসামা উপজেলায় নিয়োগ পাওয়ার পর বিভিন্ন মহল নবাগত নির্বাহী অফিসারকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.