প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৬, ৩:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২১, ৬:৫০ পি.এম
উলিপুর ধরণীবাড়ী ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত করার ঘোষণা

রোকন মিয়া, স্টাফ রিপোর্টার(উলিপুর): উলিপুর উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নকে প্রাথমিকভাবে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। আজ ইউনিয়ন পরিষদ চত্বরে অভিভাবক, কিশোর-কিশোরী, ইউনিয়ন পরিষদ সদস্য ও শিক্ষকদের সামনে এ ঘোষণা দেন। উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন ( মন্টু )। উলিপুর উপজেলা প্রশাসন ও বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশের বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস অনুষ্ঠানের উদ্যাক্তা। এই ঘোষণার পর আগামি তিন বছরের মধ্যে এই ইউনিয়নকে সম্পূর্ণ বাল্যবিবাহ মুক্ত করার জন্য এলাকার জনসাধারণ ও সরকারের পক্ষ থেকে প্রতিরোধ একত্রে কাজ করার অঙ্গিকার করে।
উক্ত অনুষ্ঠান বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, দাখিল মাদ্রাসার সুপার আব্দুল মতিন, আরডিআরএস’র পক্ষ থেকে আরিফ-উজ-জামান, ও ধরণীবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা (রুবেল) প্রমুখ ।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.