মোঃ ছামিউল ইসলাম | জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৮ নং মহাদান ইউনিয়নের ২নং ওয়ার্ডের খাগুরিয়া সাজুর মোড় থেকে ধোপাদহ ফকির বাড়ি পর্যন্ত ও সাজুর মোড় থেকে রুপকথা ইট ভাটা পর্যন্ত রাস্তায় যেন মরন ফাঁদ ও মিনি পুকুর ইউনিয়নের বেশির ভাগ রাস্তা মাটির।

গত এক যুগেরও অধিক সময় নেই কোন উন্নয়ন।পুরো ইউনিয়ন জুড়ে কাচা রাস্তাগুলোতে বড় বড় গর্ত থাকায় মোটর সাইকেল চালাইয়া আসা খুবই দুরুহ ব্যাপার।'
এমনকি রাস্তাগুলোতে পায়ে হেটে চলাই মুশকিল।সামান্য বৃষ্টি হলে এ রাস্তায় হাটা যায়না এমনকি কেউ হঠাৎ অসুস্হ হল ও গর্ভবতী মায়েদেরকে হাসপাতালে নিয়ে যাওয়াও মুশকিল।
এ রাস্তায় কোন ভ্যান ও অটো রিক্সা আসতে চায়না।এরই প্রেক্ষিতে আজ১৮ জুন শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্হানীয় এলাকাবাসীর উদ্যোগে সাজুর মোড় থেকে ধোপাদহ ফকির বাড়ী মসজিদ পর্যন্ত ও সাজুর মোড় থেকে রুপকথা ইট ভাটা পর্যন্ত ইটের আদলা ও রাবিশ দিয়ে সংস্কার করা হয়।
এলাকা বাসীর পাশাপাশি সহযোগীতা করেছে বলাকা ব্রিকস ও যমুনা ব্রিকস কর্তৃপক্ষ।
এ ব্যাপারে স্হানীয় বাসিন্দা ফজলুল হক বলেন মেম্বার, চেয়ারম্যানেরা রাস্তা ঠিক করে দেয়না। তাই আমরা নিজেরাই ঠিক করতেছি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.