দৈনিক কলম কথা ডেস্ক: মণিরামপুরের কোনাকোলা গ্রামের অধিবাসী মেহেদী হাসান এবার কর্ণেল মালেক মেডিকেল কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এমবিবিএস ডিগ্রি অর্জন করলেন।
তার এই কৃতিত্বে তার পিতা মাতা সহ এলাকার সাধারণ মানুষ অনেক উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
গরীবের বন্ধু খ্যাত ডাঃমেহেদী হাসানকে ফুলেল শুভেচ্ছা জানাতে কোনাকোলা বাজারে শত মানুষের ঢল জমে।
এসময় উপস্থিত ছিলেন তারুণ্যের ছোঁয়ায় পরিবর্তন সোসাইটির চেয়ারম্যান জনাব মো: শফিকুল আলম,বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ রায়হান/আমিনুর রহমান সহ এলাকার যুব সমাজ।
ডাঃমেহেদী হাসান সদা সর্বদা সৎ পথে থেকে মানুষকে সেবা করার দৃঢ় ইচ্ছা পোষণ করেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.