রিয়াজুল আকবর লিংকন, কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলায় উত্তর মটবাড়ী গ্রামের কয়রা নদীর চর থেকে ২৭শে অক্টোবর বুধবার সকালে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে কয়রা পুলিশ।
জানা গেছে, তার নাম আলী আহম্মদ গাজী উরফে বাচা আলী 60। সে মঠবাড়ী গ্রামে মৃত্যু গহর আলী গাজীর পুত্র। এদিকে ভোরে জেলেরা চরে মাছ ধরতে গিয়ে জেলেরা জালে পেচানো একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
পরে বিষয়টি জানাজানি হলে বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে ভিড় জমায় এবং নিহতের ভাইপো মসজিদের ইমাম আঃ রহিম তার চাচার লাশ সনাক্ত করেন। বুধবার সকাল ১১ টায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। খবর নিয়ে জানা গেছে, বাচা আলীর ২ পুত্র ও ২ কন্যা বিবাহিত এবং স্ত্রী ছোট ছেলেকে নিয়ে দীর্ঘদিন ভারতে বসবাস করেন।
নিহত বাচা আলীর কন্যা ও ভাইপো রহিম জানায় সোমবার সকালে সুন্দরবন সংলগ্ন কয়রা নদীর চরে খেওয়া ভাঙার জন্য হায়াত খালী বাজার থেকে একটি বস্তা হাতে যেতে দেখা যায়।
এর পর বুধবার সকালে জালে পেছানো তার লাশ নদীর চরে পাওয়া যায়। এছাড়া বাচা আলী দীর্ঘদিন অসুস্থ হয়ে ভবঘুরে দিনযাপন করে এবং কখনও বাজারে ঘাটে আবার কখনও কারোর বাড়ীতে ভিক্ষা করে খায়। যে কারনে তার স্ত্রী তাকে ছেড়ে ভারতে চলে যায় এমনটা জানিয়েছেন তার নিকট আত্মীয়রা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.