প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৬, ৫:২১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৭, ২০২১, ৮:০০ পি.এম
কয়রা উপজেলায় দশহালিয়া সার্বজনীন দূর্গা পূজা চলবে অতিকষ্টে

খুলনা জেলার কয়রা উপজেলার মহারাজ পুর ইউনিয়নের দশহালিয়া সার্বজনীন দূর্গা পূজার আয়োজন করা হয়েছে অতিকষ্টে।পুজা উদযাপন কমিটির সভাপতি স্বপন কুমার মিস্ত্রী এ প্রতিনিধিকে জানান,ঘূর্ণিঝড় আম্ফান ও ইয়াসের আঘাতে উপছে পড়া জোয়ারের পানিতে ডুবে গেছে আমাদের গ্রামের বাড়ীঘর।
আজও আমরা জলে প্রায় ডূবে আছি।
পানী উন্নয়ন বোর্ডের রাস্তা এখনও বাঁধা শেষ হয়নি। তারই মধ্যে আমাদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা এসে গেছে।কোন রকমে মা দুর্গার আরাধনা করার জন্য অতিকষ্টে আয়োজন করেছি গ্রামের সবাই মিলে।
জানিনা শেষ তুলতে পারবো কিনা।
রাজনৈতিক,সামাজিক সাংগঠনিক সকল মহানুভব মানুষের কাছে আমাদের এ অবস্থায় সহযোগিতা করার আহ্বান জানিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুজা উদযাপন পরিষদের সভাপতি সম্পাদক বরাবর আবেদনও করেছি। এই সময়ে আমাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি সুধী সমাজের কাছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.