
খুলনা বিভাগে একদিনে করোনায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ৭৪০ জনের।
বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ নিশ্চিত করেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা, যশোর, নড়াইল, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় একজন করে মারা গেছেন। একইসময়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৭৪০ জনের। এর মধ্যে শীর্ষে রয়েছে খুলনা জেলা। এই জেলায় সর্বোচ্চ ২০০ জনের করোনা শনাক্ত হয়েছে। কুষ্টিয়ায় ১৩২ জন ও যশোরে ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বাগেরহাটে ৩৯ জন, সাতক্ষীরায় ৫২ জন, ঝিনাইদহে ৬০ জন, চুয়াডাঙ্গায় ৭৪ জন, নড়াইলে ২০ জন, মাগুরায় ২২ জন ও মেহেরপুরে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ২৬০ জন। খুলনা বিভাগে করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত ১০ জেলায় ১ লাখ ২৩ হাজার ৫২৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।