
কালীগঞ্জে বসতবাড়ীতে আগুন,পুড়লো ৬ টি ঘর
লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার গেগড়া গ্রামে আগুন লেগে তিন পরিবারের ছয়টি ঘর পুড়ে যায়।যারা একই পরিবারের।
স্থানীয় সুত্রে ও কালীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার আব্দুল কাদের জানান মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায় প্রথমে রফিকুল ইসলামের বাড়িতে আগুন লাগে। পরে আগুন দ্রুত তার ছেলে শাহীন ও কোহিনুরের বাড়িতেও ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিস কর্মীকে খবর দেন এবং তারা এসে ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
কিন্তু আগুন নিয়ন্ত্রণের আগেই নিমিষেই তিনটি পরিবারের ছয়টি ঘরসহ ধান, চাল, কাপড়, গরু,ছাগল, ৮০ হাজার টাকা, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।ফায়ার সার্ভিস কর্মী জানান বৈদ্যুতিক শর্টসাকির্ট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ রফিকুল ইসলাম বলেন, “ভোরের দিকে ঘরে মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। কিছুক্ষণের মধ্যে আমার ও দুই ছেলের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে আমার ১০ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।”
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.