প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ১১:২২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২১, ১১:২৪ পি.এম
কুড়িগ্রামের উলিপুরে বন্ধ্যাত্ব পরিবারের মাঝে ত্রাণ বিতরন

মোঃ রোকন মিয়া,স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের উলিপুরে বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে। সোমবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে বেগমগঞ্জ ইউনিয়নের মশালের চর এলাকায় বানভাসি ১'শ পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি মুসুর ডাল, ১ লিটার সোয়াবিন তেল, ১ কেজি চিনি,১ কেজি লবণ,১ কেজি চিড়া বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন (মন্টু), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা। ও
বেগমগঞ্জ ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রঞ্জন মজুমদার (ভোলা) উপজেলা যুবলীগের আহ্বায়ক জয়নাল আবেদীন,বেগমগঞ্জ ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন,সাধারণ সম্পাদক আতাউর রহমান,ইউপি সদস্য সিদ্দিক আলী প্রমূখ।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.