প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৬, ১:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২১, ৪:১৮ পি.এম
কুমিল্লার নাঙ্গলকোটে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা ঘটেছে

কুমিল্লার নাঙ্গলকোটে গৃহশিক্ষক কর্তৃক মাদরাসাপড়ুয়া আট বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাইফুল ইসলাম নামের এক কিশোরকে গ্রেপ্তার করে বুধবার কারাগারে পাঠিয়েছে পুলিশ।
সাইফুল উপজেলার মক্রবপুর ইউপির বালিয়াপুর গ্রামের আবু ইউছুপের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় একটি মাদরাসায় নবম শ্রেণির ছাত্র সাইফুল গত আট মাস আগে থেকে ভিকটিমের বাড়িতে গৃহশিক্ষকের দায়িত্ব পালন করে আসছে। সোমবার রাতে পড়ালেখা শেষে ঘুমাতে যাওয়ার আগে শিশুটিকে সাইফুল জোরপূর্বক ধর্ষণ করে।
ভয়ে সে ওইদিন রাতে কাউকে কিছুই বলেনি। পরদিন সকালে হঠাৎ শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন তাকে লাকসামে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। ওই হাসপাতালের কর্তব্যরত মহিলা চিকিৎসক শিশুটির বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে ধর্ষণ করা হয়েছে বলে জানান।
পারিবারিক ভাবে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ সাইফুলকে গ্রেফতার করে। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা নিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.